ইতিমধ্যে সেখানকার চলতি সরকারের গভর্নর রিকার্ডো রসেলো-র একটি বিস্ফোরক পার্সোনাল টেক্সট মেসেজ এবং ভিডিও কল লিক আউট হয়েছে যেখানে রসেলো এবং তাঁর সতীর্কেথদের নারী বিদ্বেষী এবং সমকামী বিরোধী মনোভাব পোষণ করতে শোনা যায় যার ফলে সেখানকার সাধারণ মানুষের এক বিরাট প্রতিবাদের ঝড় নেমে এসেছে। রসেলো অবশ্য এই বিষয়ে সেরকম কোনো স্বীকারোক্তি এখনো দিয়ে ওঠেননি। কিন্তু জনরোষের চাপে ২রা অগাস্ট পদত্যাগ করার কথা জানিয়েছেন। পরবর্তী সম্ভাব্য গভর্নর পেদ্রো পিয়ের্লুইসি আদতে মূল ভূখণ্ডের অধিবাসী। ফলে তিনি দ্বীপটিতে নিউ প্রোগেসিভ এবং মূল ভূখণ্ডে ডেমোক্র্যাটিক পার্টির সদস্য। তিনি ১১৬তম মার্কিন কংগ্রেসেরও সদস্য! এই দুমুখো মূল ভূখণ্ডের দালাল পাদিল্লার স্ক্যান্ডেলকে কাজে লাগিয়ে জনরোষকে বিপথগামী করে স্থিতাবস্থা বজায় রাখার পথেই হাঁটবে বলে জল্পনা রয়েছে। তাই স্বাধীনতার লড়াই এবং মার্কিন দাদাগিরি থেকে মুক্ত খেটে খাও-বাদীদের পরিচালিত রাজনৈতিক ব্যবস্থা প্রণয়নের লড়াই-ই একমাত্র বর্তমান ঋণ সংকট থেকে মুক্তি দিতে পারে।









